শুভেন্দুর ফোন চেক করার বিস্ফোরক দাবি কুন্তলের

খবর লাইভ : ইডি তদন্তকে ভুল পথে নিয়ে যাচ্ছে। তদন্ত প্রভাবিত করছে। যদি সাহস থাকে আমার স্টেটমেন্ট প্রকাশ্যে আনুক। শুক্রবার আলিপুর আদালতে প্রবেশের সময় সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার প্রসঙ্গে এমনই মন্তব্য করেন কুন্তল ঘোষ। সম্প্রতি রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছে ইডি। মঙ্গলবার দীর্ঘ ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদর পর সুজয়কে গ্রেফতার করে ইডি। তথ্য গোপন, তদন্তে অসহযোগিতা করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি ইডি সূত্রে।

ইডির দাবি, কুন্তল ইডির কাছে দাবি করেছে, ২০১৪ সালে টেটের সময় ৭০ লক্ষ টাকা দিয়েছিল কালীঘাটের কাকুকে। পার্থ চট্টোপাধ্যায়কে ১০ লক্ষ টাকা দিয়েছিল কুন্তল। মানিক ভট্টাচাৰ্যর সঙ্গেও যোগ ছিল কালীঘাটের কাকুর। তিনি বলছেন কিছু জানেন না। অথচ ২০২১ সালের  হোয়াটস্যাপ চ্যাট রয়েছে। যাতে দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ড, মার্কশিট এসব নিয়ে মানিকের সঙ্গে যোগ ছিল কালীঘাটের কাকুর। এসব পাঠিয়েছিলেন মানিকের কাছে কালীঘাটের কাকু। রাহুল বেরা কালীঘাটের কাকুর ঘনিষ্ঠ। ইলেকট্রনিক তথ্য ডিলিট করার জন্য বলেছিলেন কালীঘাটের কাকু রাহুল বেরাকে। ইডি জানিয়েছে মোবাইলে চার ভাবে তথ্য মোছা হয়েছে। মানিক ভট্টাচার্য যোগ সহ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কালীঘাটের কাকু।

আরও পড়ুনঃ নিয়মভঙ্গকারীদের মদত দিতে পুরস্কার রাজ্যপালের! অভিযোগে সরব সদ্য প্রাক্তন উপাচার্যরা

পাশাপাশি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফোন চেক করার দাবিও তুলেছেন তিনি। কুন্তল ঘোষের বিস্ফোরক অভিযোগ, ‘ইডির বস শুভেন্দু অধিকারী নয়। শুভেন্দু অধিকারীর ফোন চেক করা হোক, যে তিনি ৩০ মে কতবার ইডি অফিসারদের ফোন করেছেন। ইডি অফিসাররা বিজেপির দালাল নয়’।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago