নদিয়ার চাপড়ায় বোমা বিস্ফোরণে ভাঙল তৃণমূল কর্মীর ঘর, উড়ল বাড়ির ছাদ

খবর লাইভ : এবার নদিয়ার চাপড়া। বিস্ফোরণের বিকট শব্দের সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল ঘরের দেওয়াল। মে ঘরটি ভেঙে পড়েছে সেই বাড়িতে বোমা মজুত করে রাখার অভিযোগ উঠেছে। এই বিস্ফোরণের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

যদিও চাপড়ার এই ঘটনায় পুলিশ বিস্ফোরণের তত্ত্ব মানতে নারাজ। ঘটনাস্থলে রয়েছে চাপড়া থানার পুলিশ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে উড়ে গিয়েছে সংশ্লিষ্ট বাড়িটির ছাদও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়ার হাতিশালা ১ নম্বর মহেশনগর গ্রামের শেখ সাইফুলের পরিবারের অনেকেই শাসকদলের পঞ্চায়েত সদস্য। বুধবার বেশি রাতে মহেশনগরের বাসিন্দা সাইফুল শেখের বাড়িতে বিস্ফোরণটি ঘটে। তার বাড়িতে প্রচুর পরিমাণে বোমা মজুত করা ছিল বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার পর সাইফুল ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক। তবে ঘটনাস্থলে রয়েছেন পুলিশকর্মীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘‌বাড়ির ছাদ উড়ে গিয়েছে। বাড়িতে বোমা মজুত ছিল বলেই এই বিস্ফোরণ ঘটেছে।’‌
অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির একাংশে বড় ক্ষতি হয়েছে। তবে তল্লাশিতে কোনওরকম বিস্ফোরক পাওয়া যায়নি। এই বিষয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি (ডিইবি) অমিতাভ কোণার বলেন, ‘‌বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অনুমান, বাড়িটির একটি পরিত্যক্ত দেওয়াল ভেঙেই বিকট শব্দ হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।’‌
স্থানীয়রা জানিয়েছেন, সইফুল সক্রিয় তৃণমূল কর্মী। পঞ্চায়েত নির্বাচনের আগে এভাবে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় শাসকদলের মুখ পুড়ছে বলে মত ওয়াকিবহাল মহলের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago