খবর লাইভ : মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার জানান, কেন্দ্রীয় নীতি মেনে রাজ্যেও ৪ বছরের ডিগ্রি কোর্স এবং ১ বছরের স্নাতকোত্তর করা হবে রাজ্যে। তাঁর কথায়, “কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতিতে ৪ বছরের ডিগ্রি কোর্স চালু হচ্ছে। স্নাতকোত্তর করা যাবে ১ বছরেই। জাতীয় ক্ষেত্রে বাংলার পড়ুয়ারা যাতে পিছিয়ে না যায়,সেই জন্যই এই সিদ্ধান্ত।“
মমতা বলেছেন, কেন এই পরিবর্তন জরুরি এবং কেন কেন্দ্রীয় সংস্থা ইউজিসি প্রস্তাবিত এই নীতি কার্যকর করতে রাজি হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ছাত্রছাত্রীরা যাতে অন্য রাজ্যগুলির থেকে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে, তার জন্যই এই পদক্ষেপ।
উচ্চশিক্ষায় বাধা হবে না দারিদ্র্য। সরকার সব রকম ব্যবস্থা করছে। বৃহস্পতিবার, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, একজন পড়ুয়ারও উচ্চশিক্ষায় অর্থাভাব বাধা হয়ে দাঁড়াবে না। সবরকম সাহায্য করবে রাজ্য সরকার- জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, শিক্ষা দফতরে লেটার বক্স চালুর পরামর্শ দেন রাজের মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ অন্যান্য়রা।
এদিন বিশ্ব বাংলা মিলন মঞ্চে নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কৃতী পড়ুয়াদের সঙ্গে নিজে গিয়ে কথা বলেন। জানতে চান তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা। এর পরই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, উচ্চশিক্ষার স্বপ্ন সফল করতে চিন্তা করতে হবে না অভিভাবকদের। কারণ, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে অল্প সুদে ঋণ পাবেন পড়ুয়ারা। যার গ্যারান্টার খোদ রাজ্য সরকার। একই সঙ্গে কন্যাশ্রী, সবুজশ্রী, যুবশ্রী-সহ তরুণদের জন্য জনহিতকর রাজ্য সরকারি প্রকল্পের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই স্নাতকস্তরে তাদের ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্য ফের ভর্তি চালুর করার কথা বলতে।
এর পাশাপাশি শিক্ষা দফতরে একটি লেটার বক্স রাখার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান সেই লেটার বক্সে পড়ুয়ারা তাদের চাওয়া-পাওয়া সম্পর্কে জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যের পড়ুয়াদের মেধা যা আছ, তা দিয়েই তাঁরা বিশ্ব জয় করবেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…