খবর লাইভ : আবার বিদেশে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। আর বিদেশ গিয়ে আবারও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মোদি সরকারকে। বিজেপি সরকারকে আক্রমণ করে বললেন, ‘এমন কিছু মানুষ যাঁরা সম্পূর্ণ নিশ্চিত যে, তাঁরা সব কিছু বোঝেন’ বলে। আর মোদির মানসিকতা বর্ণনা করতে গিয়ে টেনে আনলেন ভগবানকে।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় সমাজকর্মী, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সামনে রাহুল তাঁর দৃষ্টিভঙ্গিতে বর্তমান ভারতের ছবি তুলে ধরেন। তা করতে গিয়ে তীক্ষ্ণ ভাষায় কটাক্ষ করেন মোদি সরকারকে। স্বয়ং প্রধানমন্ত্রী মোদির মানসিকতার কথা বলতে গিয়ে রাহুল বলেন, ‘‘আমার মনে হয়, আপনি যদি মোদিজিকে ঈশ্বরের সামনে বসিয়ে দেন, তাহলে মোদিজি ঈশ্বরকেই বোঝানো শুরু করে দেবেন, কী করে দুনিয়া চলছে! এবং ঈশ্বর অবাক হয়ে ভাবতে বসবেন, কী পৃথিবী বানালাম! এটা খুবই হাস্যকর একটি ব্যাপার, কিন্তু বাস্তবে এটাই চলছে। এমন কিছু গোষ্ঠী আছে যাঁরা সব কিছু বোঝেন। তাঁরা বিজ্ঞানীকে বিজ্ঞান বুঝিয়ে দিচ্ছেন, ইতিহাসবিদকে ইতিহাস পড়িয়ে দিচ্ছেন, মায় সেনাবাহিনীকে যুদ্ধ করাও শিখিয়ে দিচ্ছেন। এর মূলে রয়েছে মধ্যমেধা, এঁরা আসলে কিছুই জানেন না।
বিজেপির সঙ্গে কংগ্রেস-সহ বিরোধীদের তফাত প্রসঙ্গে তিনি বলেন,যদি আপনার বিশ্বাস থাকে রাগ, ঘৃণা আর ঔদ্ধত্যে, তাহলে আপনি নিজেকে বিজেপির সভায় খুঁজে পাবেন, আর আপনি মন কি বাত শুনবেন। এর পরেই সরাসরি কটাক্ষ ছুড়ে দিয়ে রাহুল বলেন, আমাকে উদ্যোক্তারা আপনাদের করা প্রশ্নের জবাব দিতে বলছেন। এটাও কিন্তু বিজেপিতে হবে না। সেখানে কোনও প্রশ্নের বালাই নেই, শুধু উত্তরের ছড়াছড়ি!
প্রসঙ্গত, দশ দিনের আমেরিকা সফরে গিয়েছেন রাহুল। স্যান ফ্রান্সিসকো হয়ে তিনি যাবেন ওয়াশিংটন ডিসি।তার শেষ গন্তব্য নিউ ইয়র্ক।বিজেপির অভিযোগ, রাহুল কী করে বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্রকে কালিমালিপ্ত করতে পারেন! যদিও রাহুল বিজেপির আক্রমণ নিয়ে কোনও জবাব দেননি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…