খবর লাইভ : ২০২৩ আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সোমবার ফাইনালে গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারায় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। আর এরপরই ক্রিকেটপ্রেমীরা মনে করেছিলেন নিজের অবসরের কথা ঘোষণা করবেন মাহি। কিন্তু ম্যাচ শেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ধোনি জানিয়ে দিলেন, এখনই অবসর নিচ্ছেন না।
ম্যাচ শেষে মাহি বলেন,”তুমি তা হলে একটা উত্তর খুঁজছ তাই তো? হ্যাঁ, হয়তো অবসর ঘোষণা করার এটাই সেরা সময়। কিন্তু গত কয়েক মাস ধরে গোটা দেশে যে ভালবাসা পেয়েছি সেটা কোনও দিনই ভোলার হয়। এখান থেকে ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানাতেই পারি। কিন্তু আমার কাছে আরও কঠিন চ্যালেঞ্জ হল, পরের নয় মাসে কঠোর পরিশ্রম করে এবং আরও একটা আইপিএল খেলার চেষ্টা করা। ”
এরপরই মাহি আরও বলেন,”শরীর হয়ত দেবে না, কিন্তু চেন্নাই সুপার কিংস সমর্থকরা যেভাবে ভালোবাসা দিয়ে এসেছে, আমি আরও এক মরশুম খেলে ওদের উপহার দিতে চাই। যেভাবে ওরা ওদের ভালোবাসা আর আবেগ দেখিয়েছে, এটি এমন একটা জিনিস যেটা আমার করা উচিত। এটি আমার কেরিয়ারের শেষ পর্যায়। এখান থেকে শুরু হয়েছিল এবং পুরো মাঠ আমার নাম নিচ্ছিল। চেন্নাইতেও একই জিনিস হচ্ছিল, কিন্তু খুব ভালো লাগবে যদি আবার ফিরে এসে খেলতে পারি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…