খবর লাইভ : বিকাল ৫টা নাগাদ হরিদ্বারে পৌঁছে যান সাক্ষী মালিক, বিনেশ ফোগটেরা। সঙ্গে অলিম্পিক্স পদক-সহ বাকি সব পদক নিয়ে গিয়েছেন তাঁরা। হর কি পৌড়ী ঘাটে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন সাক্ষী মালিক, বিনেশ ফোগটেরা। বুকের কাছে একটি বাক্সে নিজেদের সব পদক ধরে রেখেছেন তাঁরা। সাক্ষীদের ঘিরে রয়েছেন পরিবারের লোকেরা। স্থানীয় অনেক মানুষ ভিড় করেছেন সেখানে।
কুস্তিগিরদের সমর্থনে স্লোগান দিচ্ছেন সাধারণ মানুষ। অনেকে আবার কুস্তিগিরদের কাছে আবেদন করছেন, তাঁরা যেন পদক বিসর্জন না দেন। মাটিতে বসে পড়েছেন সাক্ষীরা। চোখে জল। যত সময় এগোচ্ছে তত ভিড় বাড়ছে হর কি পৌড়ী ঘাটে। ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতেও স্লোগান উঠছে সেখানে।
মাটিতেই বসে রয়েছেন সাক্ষী, বিনেশরা। তাঁদের চারদিকে মানবশৃঙ্খল করা হয়েছে। দু’এক জন ছাড়া পুলিশকর্মীদের দেখা মিলছে না। কুস্তিগিরেরা এখনও সংবাদমাধ্যমের সামনে কিছু বলেননি। কুস্তিগিরদের কাছে এসেছেন বেশ কয়েক জন সাধু। তাঁরা জানিয়েছেন, কুস্তিগিরদের সমর্থন করতে এসেছেন। সেই সঙ্গে সাধুদের অনুরোধ, কুস্তিগিরেরা যেন পদক গঙ্গায় বিসর্জন না দেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…