খবর লাইভ : আন্দোলনকারী কুস্তিগীরদের প্রতিবাদ। গঙ্গায় সমস্ত পদক বিসর্জন দিতে চলেছেন সাক্ষী মালিক, বিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা। এদিন এমনটাই জানালেন সাক্ষীরা। প্রতিবাদ হিসাবে হরিদ্বারে মঙ্গলবার সন্ধ্যায় পদক বিসর্জনের সিদ্ধান্ত নিলেন তারা।
সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের উপর যৌ.ন হেনস্থার অভিযোগে প্রতিবাদে নেমেছিলেন বিনেশ-সাক্ষী-বজরংরা। সেই কারণে নব পার্লামেন্ট ভবনের উদ্বোধনের দিন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন, সেখানে মিছিল করে যাওয়ার প্রয়াস করেছিলেন তারা। কিন্তু মাঝপথেই পুলিশ তাদের আটকায় এবং গ্রেফতারও করে। দেশের হয়ে পদক আনা কুস্তিগীরদের হেনস্থা করেন তারা। নতুন সংসদ ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচির জেরে এফআইআর দায়ের হয়েছিল দেশের সেরা কুস্তিগীরদের বিরুদ্ধে। আর এই হে.নস্তার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় হরিদ্বারে নিজেদের সমস্ত পদক বিসর্জনের সিদ্ধান্ত নিলেন তাঁরা।
এদিন টুইট করে সাক্ষী লেখেন, “এই পদকগুলো আমাদের প্রাণ। আজ এগুলো গঙ্গায় ফেলে দেওয়ার পর আমাদের বেঁচে থাকার আর কোনও মানে নেই। তাই পদক ফেলে দেওয়ার পর ইন্ডিয়া গেটের সামনে আমরা আমরণ অনশনে বসব।”
ব্রিজভূষনের গ্রেফতারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করে চলেছেন কুস্তিগিরেরা। দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন বিনেশ-সাক্ষীরা। আর এবার প্রতিবাদ হিসাবে। আর এবার পদক ফেলে দেওয়ার কথা ঘোষণা করলেন তাঁরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…