ভিলেন বৃষ্টি, ভেস্তে গেল রবিবারের আইপিএলের ফাইনাল, ম্যাচ হবে সোমবার রিজার্ভ ডে-তে

খবর লাইভ : ভিলেন বৃষ্টি। গড়ালো না একটাও বল। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল ২০২৩ আইপিএল ফাইনাল। যেই ম‍্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স। কিন্তু ভিলেন ভেস্তে দেয় রবিবারের আইপিএলের ফাইনাল। ম্যাচ হবে সোমবার রিজার্ভ ডে-তে।

রবিবার ছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ আইপিএলের ফাইনাল। পরপর ট্রফি জয়ের লক্ষ‍্যে হার্দিক পান্ডিয়ার দল। ওপর দিকে মুখে না বললেও মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। এছাড়াও পাঁচে পাঁচ করার লক্ষ‍্যে সিএসকে। যার ফলে দুপর-বিকেল থেকেই দর্শকরা ভিড় জমাতে শুরু করেন স্টেডিয়ামে। অনেকেই ধরে নিয়েছেন এটিই ধোনির শেষ ম্যাচ। তাই হলুদ জার্সি গায়ে দর্শকরা আসেন স্টেডিয়ামে। গুজরাত টাইটান্সের ঘরের মাঠে খেলা হলেও দেখে তা বিন্দুমাত্র বোঝার উপায় ছিল না। এবারের আইপিএলে ধোনি যখন যে শহরে খেলেছেন, সর্বত্রই এই একই ছবি দেখা গিয়েছে। কিন্তু রবিবার আমেহদাবাদের দর্শকদের হতাশ হতে হয়। বৃষ্টির জন্য দেখা গেল না ধোনির খেলা। হতাশ হয়েই ফিরলেন তারা।

আরও পড়ুনঃ মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪০ জঙ্গি নিহত হয়েছে , দাবি মুখ্যমন্ত্রীর

আগে থেকেই রবিবার আমেহদাবাদে বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই মতো সন্ধ্যা নামতেই শুরু হয় বৃষ্টি। বেশ জোরে বৃষ্টি হচ্ছিল। ফলে মাঠ ঢাকা ছিল কভারে। কিন্তু আউটফিল্ডে বেশ কিছু জায়গায় জল জমতে শুরু করে। অপেক্ষা করা হয় রাত ১১ টা পযর্ন্ত। কিন্তু শেষমেশ ম‍্যাচ রিজার্ভ ডে-তে করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago