এই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেল অসম, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খবর লাইভ : এই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেল অসম।গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সোমবার প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুয়াহাটি স্টেশনে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রেল সূত্রে জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সকাল ৬টা ১০ মিনিটে ট্রেনটি রওনা দেবে। নিউ আলিপুরদুয়ারে পৌঁছবে ৭টা ৫০ মিনিটে। আর গুয়াহাটিতে পৌঁছবে ১১টা ৪০ মিনিটে। গুয়াহাটি থেকে বন্দে ভারত ছাড়বে বিকেল সাড়ে ৪টেয়। নিউ জলপাইগুড়ি পৌঁছবে রাত ১০টায়।৪১১ কিলোমিটারের যাত্রাপথ সাড়ে ৫ ঘণ্টায় অতিক্রম করবে বন্দে ভারত। আগে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যেতে সব চেয়ে দ্রুতগামী ট্রেনে সময় লাগত সাড়ে ৬ ঘণ্টা। সপ্তাহে ৬ দিন গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি রুটে ছুটবে বন্দে ভারত।শুধুমাত্র মঙ্গলবার বন্ধ থাকবে পরিষেবা।

আইআরসিটিসি সূত্রে জানা গিয়েছে রাজ্যের তৃতীয় বন্দে ভারতে চাপতে হলে এসি চেয়ার কারের যাত্রীদের দিতে হবে ১,২২৫ টাকা আর বিশেষ চেয়ার কারের যাত্রীদের দিতে হবে ২,২০৫ টাকা।নতুন এই বন্দে ভারত এক্সপ্রেসকে নিয়ে দেশে সেমি হাইস্পিড ট্রেনের সংখ্যা হল ৩৪। এখনও পর্যন্ত ২১টি রাজ্যে পরিষেবা দিচ্ছে বন্দে

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago