আজ রিজার্ভ ডে-তে আইপিএল ফাইনাল, কী বলছে আবহওয়া, খেলা না হলে কে হবে চ‍্যাম্পিয়ন?

খবর লাইভ : বৃষ্টির জন‍্য রবিবার বাতিল হয়ে যায় আইপিএল-এর ফাইনাল। সন্ধ্যা সাতটায় টস হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির জন্য তা হয়নি। রাত ১১ অবধিও বৃষ্টি হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফলে ম্যাচ স্থগিত করে দেওয়া হয়। সোমবার রিজার্ভ ডে-তে হবে সেই ম্যাচ। তবে সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবারও আহমেদাবাদে বৃষ্টি হবে। তবে স্বস্তির খবর, সন্ধ্যার পর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তাতে ম্যাচ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা কম। যদিও সোমবার সকালে আহমেদাবাদে মাঝারি মানের বৃষ্টি হয়েছে। আবহাবিদদের আশ্বাস দিনের দ্বিতীয় অংশে মেঘ মুক্ত হতে শুরু করবে আকাশ। পূর্বাভাস অনুযায়ী, ফাইনাল শুরুর সময় অর্থাৎ সন্ধ্যা ৭.৩০ মিনিটে আকাশের ৫০ শতাংশ মেঘে ঢাকা থাকতে পারে। সেই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা কম। রাত বাড়ার সঙ্গে মেঘমুক্ত হবে আমদাবাদ। উন্নতি হবে আবহাওয়ার।

এবার দেখে নেওয়া যাক বৃষ্টির বাঁধা হয়ে দাঁড়ালে কখন ম্যাচ শুরু হলে, কত ওভারের ম্যাচ হবে। যদি ৯.৩৫ মিনিটের মধ্যে খেলা শুরু হয়, তা হলে দু’দলই ২০ ওভার করে ম্যাচ খেলা হবে। অর্থাৎ, কোনও ওভার নষ্ট হবে না। যদি ৯.৪৫ মিনিটে খেলা শুরু হয় তা হলে দুই দলের মধ্যে ১৯ ওভারের ম্যাচ হবে। মাত্র ১ ওভার করে কমবে। যদি ১০.৩০ মিনিটে খেলা শুরু হয় তা হলে দুই দলই ১৫ ওভারের ম্যাচ খেলবে। অর্থাৎ মোট ৩০ ওভারের খেলা হবে। সেক্ষেত্রে ১০ ওভারের খেলা নষ্ট হবে। রাত ১১.০০ মিনিটে খেলা শুরু হয় তা হলে দু’দলের মধ্যে ১২ ওভারের ম্যাচ হবে। যদি রাত ১১.৩০ মিনিটে খেলা শুরু হয় তা হলে দু’দলই ৯ ওভার করে খেলবে। অর্থাৎ, ১৮ ওভারের খেলা হবে। ২২ ওভারের খেলা নষ্ট হবে। যদি রাত ১২.০৬ মিনিটের মধ্যে খেলা শুরু করা সম্ভব হয়, তা হলে দু’দল ৫ ওভারের ম্যাচ খেলবে। অর্থাৎ মোট ১০ ওভারের খেলা হবে।

আর যদি রবিবারের মতন সোমবারও ম্যাচ না হয়, তাহলে নিয়ম অনুসারে, কোনওভাবে ম্যাচে একটাও বল না হলে, লিগ পর্বে যারা এগিয়ে ছিল তাদেরকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সেদিক থেকে দেখতে গেলে আবারও চ্যাম্পিয়ন হবে গুজরাত টাইটান্স। কারণ লিগ পর্বে ১০টি ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল হার্দিক পান্ডিয়ার দল। অন্যদিকে দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্বের খেলা শেষ করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ১৮ ম্যাচে ৮টি জয় সহ মোট ১৭ পয়েন্ট ছিল চেন্নাইয়ের ঝুলিতে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago