খবর লাইভ : শনিবার শালবনিতে তৃণমূলের নবজোয়ার সভায় কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০০০ টাকার নোট বাতিল ঘোষণার পরেই তিনি বাড়ির সকলকে ২,০০০ টাকার নোট খোঁজার পরামর্শ দিয়েছিলেন। সব খুঁজে তাঁর বাড়ি এবং অফিস থেকে ক’টা ২,০০০ টাকার নোট মিলেছে? মমতা বলেন, ‘‘আজ আবার নোটবদল কেন? সংশয় লাগছে, কোনও রাজনৈতিক দল মজুত করছে! ইশারা কাফি (যথেষ্ট)।’’ তাঁর কথায়, ‘‘দেশের সব থেকে বড় কুমির কে, সবাই জানেন।’’
আরও পড়ুনঃ দলবদলুদের ছেঁটে ফেলেই মন্ত্রিসভা সম্প্রসারণ কর্নাটকে, শপথ ২৪ মন্ত্রীর
মমতার কথায়, ‘‘যখন ২,০০০ টাকার নোট বাতিল করল, তখন বাড়ির লোককে বলি, এই দেখ দেখ, কার কাছে ক’টা ২,০০০ টাকার নোট রয়েছে।’’ এর পর মুখ্যমন্ত্রী নিজেও দফতর এবং বাড়িতে ২,০০০ টাকার নোট খুঁজে দেখেন। তাঁর কথায়, ‘‘আমি আমার বাড়ি এবং অফিস খুঁজলাম। ৪টে-৪টে মোট ৮টা নোট পেলাম।’’
সম্প্রতি বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তা নিয়ে ফের কটাক্ষ করেছেন মমতা। সিদ্ধান্তের নেপথ্যের কারণ নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…