খবর লাইভ : কয়লা পাচারে দিল্লি কোর্টে বিস্ফোরক অভিযোগ ইডির।দিল্লি হয়ে টাকা যেত থাইল্যান্ড ও লন্ডনে অভিষেকের আত্মীয়ের একাউন্টে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় কয়লা পাচারের ব্যবসা নিয়ন্ত্রণ করে এনামুল হক। ওই ব্যবসায়ীর প্রভাবশালী যোগ রয়েছে বলেও দাবি করে সিবিআই। অভিযুক্তকে ধরতে তৎপর ছিলেন সিবিআইয়ের অফিসাররা। অবশেষে দিল্লি থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে সিবিআই।
প্রসঙ্গত, কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে মানিকতলা সহ চার জায়গায় তল্লাশি চালায় চারটি দল। সিবিআইয়ের ২০ থেকে ২৫ জন অফিসার চারটি দলে ভাগ হয়ে চার জায়গায় তল্লাশি চালান। তদন্তকারী সংস্থার দাবি,কয়লা পাচারকাণ্ডের টাকা পৌঁছে যেত প্রভাবশালীদের হাতেও। কয়লা পাচার চক্রের বিপুল অঙ্কের টাকা সন্ত্রাসবাদীদের হাতে যাচ্ছে , এই আশঙ্কায় দেশজুড়ে তল্লাশি অভিযান চালায় সিবিআই। ব্যবসায়ী এনামুল শেখ ছাড়াও, চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওঠে বিএসএফের কমান্ডান্ট পদমর্যাদার অফিসার সতীশ কুমারের বিরুদ্ধে। সল্টলেকের বাড়িতে ওই বিএসএফ অফিসারকে না পেয়ে, তাঁর বাড়ি সিল করে দিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।সিবিআই সূত্রে দাবি, তদন্তে আরও তথ্য মিলেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…