জল্পনার অবসান, ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে!

খবর লাইভ : নিয়ম মেনে বৃহস্পতিবার গরমের ছুটির মধ্যে প্রকাশিত হয়েছে বিচারপতিদের নতুন রস্টার। তাতে প্রাথমিকের মামলার শুনানির দায়িত্ব বহাল রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতেই। অর্থাৎ ৩২ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ই।

প্রধান বিচারপতির পদে শপথ নেওয়ার পর এদিন প্রথম রস্টার প্রকাশ করেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। বৃহস্পতিবার প্রকাশিত রস্টার অনুসারে বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনবেন প্রাথমিক মামলা, তবে সুপ্রিম কোর্ট যে মামলাদুটির এজলাস বদল করতে নির্দেশ দিয়েছিল সেগুলি শুনবেন বিচারপতি অমৃতা সিনহা। নিয়োগপ্রক্রিয়ায় বেনিয়মের কারণে ৩২ হাজার চাকরি বাতিলের মামলাও থাকবে তাঁরই এজলাসে।

মাদ্রাসা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কলেজ ও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি কৌশিক চন্দ। সিবিআই তদন্তের দাবি সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি রাজশেখর মান্থা। সিবিআই – ইডি সংক্রান্ত মামলার শুনানি হবে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। বিচারপতি বিবেক চৌধুরী শুনবেন জমিজমার বিবাদ সংক্রান্ত মামলা। বিচারপতি অমৃতা সিনহা শুনবেন পঞ্চায়েত ও পুরসভা সংক্রান্ত মামলা।
প্রসঙ্গত, প্রতি বছর গরমের ছুটিতে বিচারপতিদের নতুন রস্টার প্রকাশ করেন প্রধান বিচারপতি। যে তালিকা অনুসারে বিচারপতিদের বিচার্য বিষয় নির্ধারিত হয়, বা কোন বিচারপতির এজলাসে কোন মামলা উঠবে তা ঠিক হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago