ফের বিপাকে ইমরান, পিটিআই ছাড়লেন প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী

খবর লাইভ : সময় যত গড়াচ্ছে ততই একলা হয়ে পড়ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সেনাবাহিনীর লাগাতার চাপ ও একের পর এক মিথ্যা মামলায় জর্জরিত হয়ে পাকিস্তান তেহরিক ইনসাফের (পিটিআই) একের পর এক নেতা দল ও রাজনীতিকে বিদায় জানাচ্ছেন। মঙ্গলবার পিটিআই ছাড়ার কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি। আর তার ২৪ ঘন্টা যেতে না যেতেই বুধবার পিটিআই ও রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন ইমরান খানের বিশ্বস্ত সহচর হিসেবে পরিচিত চৌধুরী ফাওয়াদ হোসেন।
এদিন ইসলামাবাদে সাংবাদিক সম্মেলন করে পিটিআইয়ের সঙ্গে সম্পর্ক চুকানোর কথা ঘোষণা করেছেন দলের অন্যতম শীর্ষ নেতা ফাওয়াদ চৌধুরী। সাংবাদিকদের তিনি বলেন, ‘আগেই আমি ৯ মে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের পরে দেশের বিভিন্ন প্রান্তের সেনানিবাসে হামলার নিন্দা জানিয়েছিলাম। আমি রাজনীতি থেকে আপাতত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তাই দলের যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। ইমরান খানের সঙ্গে সম্পর্কও ছিন্ন করছি।’ কিন্তু আচমকাই কেন এমন সিদ্ধান্ত তা ব্যাখ্যা করেননি পদত্যাগী পিটিআই নেতা।
ফাওয়াদ চৌধুরীর ইস্তফা ও পিটিআই ত্যাগ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কেননা, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিশ্বস্ত সহচর হিসেবেই তিনি পরিচিত ছিলেন। ইসলামাবাদ সহ একাধিক আদালতে ইমরান খানের হয়ে মামলা দায়ের করার পাশাপাশি দলের মুখপাত্র হিসেবেও পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে শাহবাজ শরিফ প্রশাসনের নির্মম অত্যাচারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago