খবর লাইভ : সপ্তাহ কয়েকের বিরতির পরে নতুন করে হিংসা ছড়িয়েছে মণিপুরে । রাজধানী ইম্ফলের পূর্ব ও পশ্চিম অঞ্চল, বিষ্ণুপুর জেলায় গোলাগুলি চলছে। গুলিতে প্রাণ গেছে এক যুবকের, আহত আরও দু’জন। ইম্ফলে যুযুধান দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধায় সেনা এবং আধা সামরিক বাহিনীকে তলব করা হয়েছে। নতুন করে জারি করা হয়েছে কার্ফু।এই পরিস্থিতিতে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও লাগাতার বেড়ে চলেছে। এক মাসের ব্যবধানে অধিকাংশ জিনিসের দাম দ্বিগুণ হয়েছে। ফলে বাজারে গিয়ে রীতিমতো খালিব্যাগ নিয়ে ফিরতে হচ্ছে আম জনতাকে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কালোবাজারি রুখতে প্রশাসনের নির্বিকার মনোভাবে ক্ষুব্ধ মণিপুরবাসী।
রাজধানী ইম্ফলে রান্নার গ্যাসের আকাল শুরু হয়েছে। সরবরাহ নেই বলে গ্রাহকদের কাছে গ্যাস সিলিন্ডার বিতরণ করছে না এলপিজি’র এজেন্সিগুলি। অথচ কালোবাজারে টাকা দিলেই মিলছে গ্যাস। রান্নার সিলিন্ডার গ্যাসের দাম নেওয়া হচ্ছে ১,৮০০ টাকা। শুধু গ্যাসই নয়, পেট্রলও মহার্ঘ হয়ে উঠছে। এক লিটার জ্বালানি তেলের দাম দাঁড়িয়েছে ১৭০ টাকা। ডিমের দাম ছয় টাকা থেকে বেড়ে হয়েছে ১০ টাকা। চালের দামও এক ধাক্কায় দ্বিগুণ হয়েছে। ৯০০ টাকার চাল বিক্রি হচ্ছে ১৮০০ টাকা।স্বভাবতই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তর।
গত ৩ মে জনজাতি ছাত্র ইউনিয়নের মহামিছিলের পরেই নতুন করে অশান্ত হয়ে ওঠে মণিপুর। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে অশান্তির ঘটনায় ৭০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। রাজধানী ইম্ফল, চূড়াচন্দ্রপুর-সহ একাধিক জেলায় নামাতে হয় সেনা। জারি করা হয় কার্ফু।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…