উচ্চমাধ্যমিকে সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর

খবর লাইভ : প্রকাশিত এবছরের উচ্চমাধ্যমিকের। সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্যোশাল মিডিয়ায় শুভচ্ছা জানিয়ে পোস্ট করেন তাঁরা।

বুধবার বেলা ১২টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছর বছরে মোট পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাশের হারে এগিয়ে মেয়েরাই। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।

এরপরেই টুইট করেন মুখ্যমন্ত্রী। টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,
“উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক”

টুইট করে অভিনন্দন জানান শিক্ষামন্ত্রীও। তিনি লেখেন,
“আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশিত হলো। পাশের হার ৮৯.২৫%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমরা খুব কৃতী হও, ভালো মানুষ হও, বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল করো এই কামনা রইল।”

চলতি বছরে ১৪ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়, শেষ হয় ২৭ মার্চ। এবার প্রায় সাড়ে ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দেন। পরীক্ষা শেষ হবার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago