খবর লাইভ : মঙ্গলবার ভোর ৬টা নাগাদ ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় নেতাজি পুর বাজারে একটি বাজির গুদামে পরপর বিস্ফোরণ হতে শুরু করে। আগুন ধরে যায় দোকানে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি দোকানে।কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা।খবর পেতেই এলাকায় পৌঁছয় দমকল। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে বাজির কারখানায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। দোকানে দাহ্য পদার্থ থাকায় পরের পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। আগুন ছড়িয়ে পড়তে থাকে আশপাশের এলাকাগুলিতে। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল।খবর দেওয়া হয় পুলিশকেও।
ঘটনাস্থলে পৌঁছেই দোকানের শাটার ভেঙে একজনের ঝলসানো দেহ উদ্ধার করেছে দমকলবাহিনী। মৃতের নাম-পরিচয় জানা যায়নি এখনও। দমকল জানাচ্ছে, নেতাজি পুর বাজারের যে বাজির দোকানে আগুন লেগেছে সেটি খুবই ঘিঞ্জি জায়গায় রয়েছে। ফলে আগুন আশপাশের আরও চারটি দোকানে ছড়িয়ে পড়েছে।
অগ্নিকাণ্ডের খবরে এ দিন ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বাজির দোকানের লাইসেন্সের প্রশ্নে জানান, এখনও পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত নন তাঁরা। আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই প্রাথমিক লক্ষ্য। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…