খবর লাইভ : সুপ্রিম কোর্টের রায়ের পরেও পশ্চিমবঙ্গের হলগুলিতে দেখানো হচ্ছে না ‘দ্য কেরালা স্টোরি’। কলকাতায় এসে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন এই ছবির পরিচালক সুদীপ্ত সেন। তিনি সাংবাদিকদের সামনে জানান, তিনি বা অভিনেত্রী আদা কেউই রাজনীতিবিদ না। শীর্ষ আদালতের রায়ের পরেও কেন এই ছবি দেখানো হচ্ছে না, তা নিয়ে যথেষ্ট হতাশ পরিচালক। এবার পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন ‘দ্য কেরালা স্টোরি’র প্রযোজক বিপুল অম্রুতলাল শা।
প্রযোজক অভিযোগ করে বলেন, ‘পশ্চিমবঙ্গে হল মালিকদের হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু তাঁর প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। তাঁরা এই ছবিটা হলে শো দিতে চাইছেন, কিন্তু পারছেন না। শীর্ষ আদালতের অবমাননা করা হচ্ছে। আমার দেখেও অবাক লাগছে গণতন্ত্রের উদযাপন করে যে রাজ্য, তারা একেবারে অগণতান্ত্রিকের মতো আচরণ করছে। এটা ভীষণ নিন্দনীয় ঘটনা যে শীর্ষ আদালতের রায় সত্ত্বেও ছবি দেখানো হচ্ছে না। এ রাজ্যের হল মালিকদের হুমকি দিচ্ছে পুলিশ প্রশাসন। তাই তাঁরা বুকিং নেওয়া শুরু করলেও তা বন্ধ করে দেয়।‘
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…