বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, আগামিকাল ইংল‍্যান্ড রওনা দিচ্ছেন বিরাটরা

খবর লাইভ : আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল ম‍্যাচ। এই ম‍্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আর রিপোর্ট অনুযায়ী, তিনটি ব্যাচে ভারতীয় দল উড়ে যাবে ইংল‍্যান্ডের উদ্দেশে। সূত্রের খবর, প্রথম ব্যাচে আইপিএল ২০২৩ এর গ্রুপ পর্বে ছিটকে যাওয়া দলের নির্বাচিত ক্রিকেটাররা যাবেন ইংল্যান্ডে।

জানা যাচ্ছে, আইপিএল প্লে-অফে না খেলা নির্বাচিত ক্রিকেটাররা আগামীকাল  ব্রিটেনের উদ্দেশে উড়ে যাবে। সূত্রের খবর, মঙ্গলবার প্রথম ব্যাচে যাচ্ছেন বিরাট কোহলি। ফলে বিরাট বাড়তি সময় পাবেন ইংল্যান্ডের পরিবেশ ও পিচের সঙ্গে মানিয়ে নিতে। জানা যাচ্ছে, বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য বিরাট ছাড়াও দেশ ছাড়ছেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল , শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকাট । তাঁদের সঙ্গেই ইংল্যান্ডের বিমান ধরবেন বাংলার তারকা পেসার মুকেশ কুমার, যাঁকে রিজার্ভ প্লেয়ার হিসেবে বেছে রেখেছেন জাতীয় নির্বাচকরা।

এদিকে দুটি প্লেঅফস ম্যাচের পর, দ্বিতীয় ব্যাচ উড়ে যাবে ব্রিটেনে। আর তৃতীয় ব্যাচটি উড়ে যাবে আইপিএল ২০২৩ ফাইনালের পর। আগামী ৩০ মে শেষ ব্যাচটি উড়ে যাবে ব্রিটেনের উদ্দেশে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago