খবর লাইভ : ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পনসর হল আন্তর্জাতিক সংস্থা অ্যাডিডাস। এই সংস্থার জার্সি পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। সোমবার সকালে টুইট করে নতুন কিট স্পনসরের কথা জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।
এদিন সকালে আনুষ্ঠানিকভাবে অ্যাডিডাসের সঙ্গে চুক্তির বিষয়ে ঘোষণা করে জয় শাহ টুইটারে লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কিট স্পনসর হিসেবে অ্যাডিডাসের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি হয়েছে। আমরা ক্রিকেটের প্রসারে প্রতিজ্ঞাবদ্ধ। সেই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সেরা স্পোর্টস ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত উৎফুল্ল আমরা। স্বাগত অ্যাডিডাস।”
বর্তমানে ভারতের যে কিট স্পনসর আছে, সেই কিলার জিনসের সঙ্গে ভারতীয় দলের চুক্তি শেষ হচ্ছে আগামী ৩১ মে। তারপর থেকেই অ্যাডিডাসের কিট পরে মাঠে নামবেন বিরাট-রোহিতরা। সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় পুরুষ ক্রিকেট দল অ্যাডিডাসের জার্সি পরে মাঠে নামবে।
এর আগে ইংল্যান্ড ক্রিকেট দল ও মুম্বই ইন্ডিয়ান্স দলের কিট স্পনসর করেছে অ্যাডিডাস। ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা, কুলদীপ যাদব ও ঋষভ পন্থকে স্পনসর করছে। বর্তমানে অ্যাডিডাস নটিংহ্যামশায়ার, সাউথ ইস্ট স্টার্স ও সারে দলের স্পনসর হিসেবে রয়েছে। শুধু ক্রিকেট নয়, ক্রীড়া জগতে অ্যাডিডাস একটি বড় নাম। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আর্সেনাল, আয়াক্স, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদের মত নামী ক্লাবগুলির কিট স্পনসর তারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…