খবর লাইভ : অ্যাডভেঞ্চারই কাল হলো! অ্যাডভেঞ্চারের নেশায় মাঝেমধ্যেই বাইক নিয়ে বেরিয়ে পড়তেন দেশের এই প্রান্ত থেকে ওপ্রান্ত। এবারও স্ত্রীকে নিয়ে বেরোলেন ঠিকই , কিন্তু আর ফেরা হলো না কলকাতার বাড়িতে। লাদাখ যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু হল দম্পতির।
পারিবারিক সূত্রে জানা গেছে,মোটরবাইক নিয়ে স্বামী-স্ত্রী বেরিয়েছিলেন মঙ্গলবার। বাড়িতে জানিয়ে গিয়েছিলেন, বাইকেই লাদাখ ঘুরে দিন কুড়ি পরে ফিরে আসবেন। কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের বরাবাঁকীর উপর দিয়ে লাদাখ যাওয়ার পথে বাইক দুর্ঘটনাতেই মৃত্যু হল কলকাতার নাকতলার বাসিন্দা ওই দম্পতির। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছেন মৃতের আত্মীয়েরা।
মৃতেরা হলেন সুব্রত সান্যাল (৫০) এবং পারমিতা সান্যাল (৪৬)। নেতাজিনগর থানা এলাকার নাকতলার বৈষ্ণবঘাটা বাইলেনের বাসিন্দা ওই দম্পতি একটি চারতলা বাড়ির উপরের তলায় দুই ছেলেকে নিয়ে থাকতেন।
বাইক নিয়ে বেরিয়ে যাওয়াই ছিল দু’জনের নেশা। মাঝেমধ্যে সুব্রত ও পারমিতা বাইক নিয়ে দুর্গম এলাকায় বেড়াতে যেতেন। মঙ্গলবারও তাঁরা একটি বাইকে চেপে বাড়ি থেকে লাদাখের উদ্দেশে বেরোন। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময়ে শুক্রবার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাইকটি ধাক্কা মারে। দু’জনেই ছিটকে পড়েন। স্থানীয় পুলিশ রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…