কলকাতায় আসছেন কেজরিওয়াল,নবান্নে মমতার সঙ্গে বৈঠক

খবর লাইভ : এ বার কলকাতায় আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। রবিবাসরীয় সকালে হঠাৎই কেজরিওয়ালের বাড়িতে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর সঙ্গে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, জেডি (ইউ) নেতা মনোজ ঝা, লালন সিংহ এবং সঞ্জয় ঝা। কেন্দ্রের দিল্লি সংক্রান্ত অর্ডিন্যান্স জারির বিরোধিতা করে কেজরির পাশে দাঁড়ান নীতীশ। শনিবারই অবশ্য এই বিষয়ে সব বিরোধী দলকে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন আপ প্রধান। তার পরেই নীতীশের সফর এবং কেজরিওয়ালের কলকাতা সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আপ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কলকাতায় আসবেন কেজরিওয়াল। দুপুরে নবান্নে বৈঠক করবেন মমতার সঙ্গে। ওই দিনই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। তবে তিনি রাজ্যে আপের কোনও কর্মসূচিতে যোগ দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
২০২৪-এ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল আগেই। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব, কেজরিওয়াল, মমতা, এসপি নেতা অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নীতীশ। মমতার প্রস্তাব মেনে পটনায় বিরোধী দলগুলিকে নিয়ে একটি বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত দেন বিহারের মুখ্যমন্ত্রী।
কর্নাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল সাফল্যের পর বিরোধী জোট গঠনের প্রক্রিয়া আরও গতি পায়। সিদ্দারামাইয়ার শপথগ্রহণ অনুষ্ঠানে বাছাই করা কিছু বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয় কংগ্রেসের তরফে। আমন্ত্রিত দলের তালিকায় তৃণমূল, বামেরা থাকলেও ছিল না আপের নাম।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago