কোহলি-গম্ভীর বিতর্কের আঁচ ইডেনে, গৌতমকে দেখে বিরাট বিরাট স্লোগান

খবর লাইভ : কিছুইতে যেন থামছে না বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের লড়াই। চলতি আইপিএল-এ যে দু’বার মুখোমুখি হয়েছে লখনৌ-ব‍্যাঙ্গালোর, সেই দু’বারই বিতর্কে জড়িয়েছেন বিরাট-গম্ভীর। আর এবার সেই বিতর্কের আঁচ গিয়ে পড়ল ইডেন গার্ডেন্স-ও। শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। আর সেই ম্যাচেও দেখা গেল এই দৃশ্য। এই বিতর্কে যোগ দিতে দেখা গেল নবীন উল হককেও।

ইডেনে কেকেআর-এর ব্যাটিং চলাকালীন কিছু সমর্থক বিরাট কোহলির নামে জয়ধ্বনি দিতে থাকেন। কিং কোহলির সঙ্গে ঝামেলায় জড়ানো নবীন-উল হককে দেখামাত্রই বিরাট বিরাট রব শোনাল কলকাতা। গোটা ম্যাচ সেই ‘কোহলি-কোহলি’ রব শোনার পর ১৪ তম ওভারে এসে জবাব দিলেন আফগান পেসার। রহমনুল্লা গুরবাজের ক্যাচ ধরার পর মুখে আঙুল দিয়ে গোটা স্টেডিয়ামকে ‘চুপ’ করানোর চেষ্টা করলেন তিনি। কিন্তু তাতে লাভ হয়নি, ১৯তম ওভারে ২০ রানের বেশি দেওয়ার পর ফের সেই স্লোগান শুনতে হয়েছে তাঁকে। তবে শুধু নবীন-উল হককেই নয়, বিরাট বিরাট স্লোগান শুনতে হল গম্ভীরকেও। ক্লাব হাউসে ফেরার সময় ‘কোহলি কোহলি’ ধ্বনি তুলে বেশ কয়েকজন কেকেআর সমর্থক তাঁদের প্রাক্তন ক্যাপ্টেনকে রাগিয়ে দিতে চাইলেন। পুরো ঘটনা প্রত্যক্ষ করে অবাক হয়ে যান গম্ভীর-ও। তিনি অবশ্য শান্তভাবে কোনও বিতর্কে না জড়িয়ে বেরিয়ে যান।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago