খবর লাইভ : পাঞ্জাব সীমান্তের কাছে ফের পাকিস্তানি ড্রোন! দেখতে পেয়েই তড়িঘড়ি বিএসএফের জওয়ানরা সেটিকে গুলি করে নামিয়েছেন। ওই ড্রোনের মাধ্যমে মাদকদ্রব্য পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে এই অছিলায় ভারতের ওপর নজরদারি চালানো হচ্ছিল কিনা তা যদিও স্পষ্ট নয় ।এই নিয়ে গত দু’দিনে চতুর্থবার গুলি করে নামানো হল ড্রোনটিকে।
আরও পড়ুনঃ সওয়া ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে নিট ফল শূন্য: অভিষেক
পাঞ্জাব বিএসএফের তরফে টুইট করে জানানো হয়, শনিবার অমৃতসরের কাছে পাকিস্তান থেকে আসা একটি ড্রোন বেআইনি ভাবে ভারতের বায়ুসীমায় প্রবেশ করে। বিএসএফ সেই ড্রোন গুলি করে নামিয়েছে। সেই সঙ্গে ওই এলাকায় থাকা বাকি নিরাপত্তারক্ষীদেরও সতর্ক করে দেওয়া হয়।
যদিও ড্রোনটিকে ভারতের ওপর নজরদারি করতে পাঠানো হয়েছিল কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে, ড্রোনটি থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে খবর। ওই ব্যাগে মাদকদ্রব্য রয়েছে বলে অনুমান। তবে বিস্তারিত তদন্তের পরেই যাবতীয় বিষয় জানা যাবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…