খবর লাইভ : এসএসকেএম ইস্যুতে অবস্থানে অনড় মদন । পদত্যাগ করতে বললে পদত্যাগ করব, হুঙ্কার মদনের। ‘অনুরোধ একটাই একমাসের মধ্যে ভোট করবেন। কী দিয়েছেন? গেলে একটা বিধায়ক পদ যাবে। দরকারে টিউশন করে খাব। আমি যদি বই লিখি, সেই বই বেস্ট সেলার হবে। বইমেলার থিম যাই করুন না কেন, আমার বই-ই বেস্ট সেলার হবে।’ অবস্থানে অনড় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
এসএসকেএম ইস্যুতে নিজের অবস্থানে অনড় থেকে এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার হুমকি দিলেন মদন মিত্র । তিনি বলেন, পদত্যাগ করতে বললে করব। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ একটাই, এক মাসের মধ্যেই ভোট করতে হবে।পাশাপাশি তিনি বিভিন্ন বিষয় নিয়ে বই লিখবেন বলেও জানিয়েছেন।
মদন বলেন, আমি যদি বই লিখি, তাহলে তো বই মেলায় বেস্ট সেলার হবে। তা থিম স্পেন হোক বা বাংলাদেশই হোক। না না করে মুখ্যমন্ত্রীকে খোঁচা মেরে তিনি বলেন, কী দিয়েছেন আমাকে? ওই তো একটা এমএলএ। বললে ছেড়ে দেব। টিউশন করে সংসার চালাব। আমি সোনালি গুহ নই, শুভেন্দু নই। আমি মদন মিত্র।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…