প্রকাশিত হাইমাদ্রাসা-আলিম-ফাজিলের ফলাফল, উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : শুক্রবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। শনিবার মাধ্যমিকের পর এবার হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। আগেই জানানো হয়েছিল ২০ অর্থাৎ শনিবারই প্রকাশিত হবে ফলাফল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সেকথা ঘোষণা করা হয়েছিল। আর শনিবার সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবন থেকে সকাল সাড়ে ১০টা নাগাদ হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এদিন পরীক্ষায় সকল উত্তীর্ণদের টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী দিনগুলো তোমাদের সাফল্যের সঙ্গে পূর্ণ হোক।

উল্লেখ্য, চলতি বছর পরীক্ষা শুরু হয় ২৩ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৩ মার্চ। এদিনই পর্ষদের তরফে নির্দিষ্ট বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলির হাতে পড়ুয়াদের মার্কশিট তুলে দেওয়া হবে। ফাজিলে ৫৬৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে হুগলির ফাহিম আখতার। ৫৫১ পেয়ে দ্বিতীয় হয়েছে পূর্ব বর্ধমানের মোজাম্মেল। এছাড়া ৫৪৯ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনার ইজাজ আহমেদ মণ্ডল। অন্যদিকে, আলিম পরীক্ষায় প্রথম হয়েছে উত্তর ২৪ পরগণার মহম্মদ সুজাউদ্দিন লস্কর। তার প্রাপ্ত নম্বর ৮৪৫। দ্বিতীয় হয়েছে উত্তর ২৪ পরগনার করিমুল ইসলাম মণ্ডল, তার প্রাপ্ত নম্বর ৮৪৩। পাশাপাশি মুর্শিদাবাদের আব্দুল হালিমও ৮৪৩ পেয়ে দ্বিতীয় হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদেরই আব্দুর রহমান। ৮৩৯ পেয়ে তৃতীয় হয়েছে সে।

অন্যদিকে, হাই মাদ্রাসায় প্রথম হয়েছে মুর্শিদাবাদের বাসিন্দা আশিক ইকবাল। তার প্রাপ্ত নম্বর ৭৮০। দ্বিতীয় হয়েছে মুর্শিদাবাদেরই নাসির উদ্দিন মোল্লা। তার প্রাপ্ত নম্বর ৭৭৫। তৃতীয় হয়েছে মালদহের মহম্মদ মুক্তাদুর রহমান, তার প্রাপ্ত নম্বর ৭৭৪। হাই মাদ্রাসা, আলিম, ফাজিল মিলিয়ে মেধাতালিকাতে আছে ৩৫ জন। এর মধ্যে ১০ ছাত্রী এবং ২৭ জন ছাত্র রয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৬৩৩। এদের মধ্যে ছাত্রদের পাশের হার ৯৬.১০ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৬.৩৫ শতাংশ। পাশাপাশি আলিম ছাত্রদের পাশের হার ৯৬.০৬ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৫.৫৩ শতাংশ। এছাড়া হাই-মাদ্রাসায় এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫২০৬ জন। মোট পাশ করেছেন ৩১ হাজার ১৪ জন। পাশের হার ৮৮.০৯ শতাংশ। পর্ষদের তরফে জানানো হয়েছে, www.wbbme.org, wbresults.nic.in, www.exametc.com-এই ওয়েবসাইটগুলিতে হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল জানা যাবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago