খবর লাইভ : ১৯ মে শুক্রবার প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল।এবার চমকপ্রদ ফল দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলায় ১৩ জন ছাত্র সেরা দশে। তার মধ্যে ১২ জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। এদের মধ্যে রয়েছে দুই জমজ ভাই, অনীশ বাড়ুই ও অনীক বাড়ুই।
৬৯৮ নম্বর পেয়ে চতুর্থ হয়েছে অনীশ। ৬৮৭ নম্বর পেয়ে ষষ্ঠ রয়েছে অনীক সঙ্গে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে সুতীর্থ পাল। ৬৮৬ নম্বর পেয়ে সপ্তম হয়েছে অদ্রিজ গুপ্ত। ৬৮৪ নম্বর পেয়ে নবম হয়েছে দেবজ্যোতি ভট্টাচার্য, আরিয়ান গোস্বামী ও অর্কপ্রভ জানা। ৬৮৩ পেয়ে দশম স্থান অধিকার করে নিয়েছে শমীক মাহাত, সাগ্নিক বন্দ্যোপাধ্যায়, রফিক রানা লস্কর ও রুদ্রনীল দাস।
এ বছর ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে। ৪ ফেব্রুয়ারী পরীক্ষা শুরু হয়েছিল। আজ সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…