খবর লাইভ : প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। চলতি বছরে দশম শ্রেণির এই পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। এরই পাশাপাশি আগামী বছরের পরীক্ষা শুরুর দিন ঘোষণা করলেন পর্ষদ সভাপতি।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, আগামী বছর পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে।
এই বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৬ লক্ষ ৩৭ হাজার ১০৫ জন। এদের মধ্যে পাশ করেছে ৫ লক্ষ ৪৮ হাজার ৯০৯ জন। প্রসঙ্গত, পুরুষ পরীক্ষার্থীর মধ্যে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ শতাংশ বেশি।, এই বছরে ফেল করেছে ১ লক্ষেরও বেশি পড়ুয়া।
চলতি বছরে পাশের হার ৮৬.১৫ শতাংশ। আগের বারের থেকে পাশের হার কমেছে ০.৪৫ শতাংশ। তফশিলি উপজাতির পরীক্ষার্থীর পাশের হার ৭৬ শতাংশ। রাজ্যে পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা- ৯৬.৮১ শতাংশ। আর সবচেয়ে বেশি র্যাঙ্ক হয়েছে মালদা জেলা থেকে। মেধা তালিকায় কলকাতা না থাকলেও পাশের হারে কলকাতা অর্জন করেছে তৃতীয় স্থান। পাশের হারে দ্বিতীয় কালিম্পং এবং চতুর্থ পশ্চিম মেদিনীপুর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…