খবর লাইভ : কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বেছে নেওয়া হয়েছে কন্নড়ভূমের মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রী। শনিবার, ২০ মে বেঙ্গালুরুতে শপথ নেবেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং ডেপুটি ডি কে শিবকুমার। সেই অনুষ্ঠানেই অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেই আমন্ত্রিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রীও।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি সেই আমন্ত্রণপত্র গ্রহণও করেছেন। কিন্তু, তাঁর জরুরি কাজ পড়ে গিয়েছে শনিবার। ফলে কর্নাটকের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।”
তবে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত না থাকতে পারলেও দলের অন্য প্রতিনিধিকে কর্ণাটকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এদিন সাংসদ ডা.কাকলী ঘোষ দস্তিদার বলেন, “কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমি বেঙ্গালুরু যাচ্ছি।”
উল্লেখ্য, বৃহস্পতিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়ার নাম ঘোষণা করেন এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। উপমুখ্যমন্ত্রী হিসেবে প্রদেশ সভাপতি ডিকে শিবকুমারের নাম ঘোষণা করা হয়।
বেঙ্গালুরুতে এই মেগা শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশিই এই তালিকায় রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এছাড়াও আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারও।
রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এই শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপি বিরোধী দলগুলিকে এক মঞ্চে আনতে চাইছে কংগ্রেস। মাত্র কিছুদিন আগেই শর্ত আরোপ করে হলেও কংগ্রেসকে সমর্থন করার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি তাৎপর্যপূর্ণ হত বলেই মনে করা হচ্ছে। তবে কংগ্রেসের নিমন্ত্রণ রক্ষা করতে দলীয় সাংসদকে পাঠাচ্ছেন মমতা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…