তামিলনাড়ু, কর্নাটক ও মহারাষ্ট্র সরকারের স্বস্তি,’জাল্লিকাট্টু’ বহাল রাখল সুপ্রিম কোর্ট

খবর লাইভ : জাল্লিকাট্টু তামিলনাড়ুর ঐতিহ্যবাহী এক প্রথা। পোঙ্গল উৎসবের সময় তামিলনাড়ুতে জাল্লিকাট্টু অনুষ্ঠিত হয়ে থাকে। ষাঁড়ের লড়াই সংক্রান্ত শতাব্দী প্রাচীন এই প্রথা তামিলনাড়ুর ঐতিহ্যেরও প্রতীক। কর্নাটক ও মহারাষ্ট্রতেও এর জনপ্রিয়তা তুঙ্গে। জাল্লিকাট্টুকে-কে ঘিরে একাধিক মর্মান্তিক দুর্ঘটনার জেরে এই রেস বন্ধের দাবি উঠেছিল কোনও কোনও মহল থেকে। বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল মামলা। তবে জাল্লিকাট্টু বন্ধের দাবি জানিয়ে পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট (পেটা) তামিলনাড়ু সরকারের আইনকে চ্যালেঞ্জ জানিয়েছে পিটিশন দায়ের করেছিল আদালতে।
দেশের শীর্ষ আদালতে এই বিষয়টি নিয়ে শুনানি চলছিল। তার পরই এই আইন নিয়ে কোনও হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত।তামিলনাড়ু, কর্নাটক ও মহারাষ্ট্র সরকারকে স্বস্তি দিয়ে জাল্লিকাট্টু বহাল রাখল সুপ্রিম কোর্ট। এ সংক্রান্ত সংশ্লিষ্ট রাজ্যগুলি যে আইন চালু করেছে, তা যথেষ্ট বলে মনে করছে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ।
মনোরঞ্জনের নামে প্রাণী হিংসার অভিযোগ এনে জাল্লিকাট্টু বন্ধের দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একটি প্রাণী অধিকার সংগঠন। এ ব্যাপারে তামিলনাড়ু, কর্নাটক এবং মহারাষ্ট্র সরকার যে আইন তৈরি করেছে, তা যথেষ্ট নয় বলে সংগঠনের তরফে দাবি করা হয়েছিল। সেই সঙ্গে ২০১৭ সালে তৈরি আইনের বৈধতা নিয়েও প্রশ্ন তোলে সংগঠনটি।বৃহস্পতিবার জাল্লিকাট্টু বাতিল সংক্রান্ত মামলায় পর্যবেক্ষণে বিচারপতি কে এম জোসেফ নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ বলেন, জাল্লিকাট্টুতে প্রাণীদের রক্ষণাবেক্ষণের জন্য যে আইন রয়েছে তা নিষ্ঠুরতা সাহায্য করে। সংশোধিক আইনটি পেয়েছে রাষ্ট্রপতির সম্মতিও।
বিচারপতিদের মতে, জাল্লিকাট্টু বন্ধের কোনও প্রয়োজন নেই।শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ পর্যবেক্ষণে আরও বলেছে, জাল্লিকাট্টু যে তামিলনাড়ুর সংস্কৃতির অংশ, তা রাজ্যের আইনসভা ঘোষণা করেছে। এই ঘোষণার বিরুদ্ধে বিচার বিভাগ কোনও ভিন্ন দৃষ্টিভঙ্গি নিতে পারে না। বিচারপতিদের মতে, জাল্লিকাট্টু নিষ্ঠুর খেলা হলেও, কেউ অস্ত্র ব্যবহার করে না। এটা রক্তের খেলা বলে যে দাবি করা হয়েছে, তাও ঠিক নয় মন্তব্য করেছেন বিচারপতিরা।
এরপর জাল্লিকাট্টু বন্ধের সমস্ত রিট পিটিশন খারিজ করে দেয় সংবিধানিক বেঞ্চ। জাল্লিকাট্টুর পাশাপাশি কাম্বালা এবং বুল-কার্ট রেসিংয়ের অনুমতি দেওয়ার আইনগুলি বহাল রাখে শীর্ষ আদালত। জাল্লিকাট্টু বন্ধের আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিলেও, জাল্লিকাট্টু তামিলনাড়ুর সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ কিনা, তা নিয়ে কোনও মন্তব্য করেনি সাংবিধানিক বেঞ্চ। এর জন্য আরও বেশি করে অধ্যয়ন, প্রতিনিধিত্ব এবং জনগণের অংশগ্রহণ প্রয়োজন আছে বলে মনে করছেন সাংবিধানিক বেঞ্চের বিচারপতিরা।
প্রসঙ্গত, জাল্লিকাট্টু এরুথাঝুভুথাল নামেও পরিচিত। নতুন বছরে ফসল কাটার উৎসবের অংশ হিসেবে একটি ষাঁড়-টেমিং খেলা। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে জাল্লিকাট্টু অনুমতি দেওয়াকে চ্যালেঞ্জ করা একটি মামলার শুনানিতে ভিন্নমত পোষণ করেছিল সুপ্রিম কোর্ট। এ খেলা বিপজ্জনক এবং নিষ্ঠুরতম বলে জানিয়েছিল শীর্ষ আদালত। নিষ্ঠুরতার হাত থেকে পশুদের রক্ষার জন্য যে আইন রয়েছে, জাল্লিকাট্টু সেই আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছিল আদালত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago