সিদ্দারামাইয়া কর্ণাটকের মুখ্যমন্ত্রী, শপথ ২০ মে

খবর লাইভ : প্রতাশ্যমতোই সর্বসম্মতভাবে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অভিজ্ঞ ও জনপ্রিয় নেতা সিদ্ধারামাইয়াকেই বেছে নিল কংগ্রেস হাইকমান্ড। দৌড়ে থাকা শিবকুমারও রাজি।
উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি দক্ষ সংগঠক সেই ডি কে শিবকুমার। আপাতত সিদ্দারামাইয়া আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী থাকবেন। তারপর শিবকুমার মুখ্যমন্ত্রী হিসাবে গ্রহণ করবেন। আনুষ্ঠানিক ভাবে জানালেন কে সি বেনুগোপাল ও রন্দীপ সিং সূর্যাওয়ালা।

আগামী ২০ মে, শনিবার বেঙ্গালুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিনই নবগঠিত মন্ত্রীসভার সদস্যরাও শপথ নেবেন। আজ বেঙ্গালুরুতে মন্ত্রীসভা গঠন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন কর্ণাটকের নবনির্বাচিত কংগ্রেস বিধায়করা।

এদিকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রিয় নেতার নামে সিলমোহর পড়তেই সিদ্দারামাইয়ার বাসভবনের বাইরে, তাঁর নিজের গ্রামে উৎসব শুরু করে দেন অনুগামীরা।

কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিরোধী নেতাদের আমন্ত্রণ জানাবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago