খবর লাইভ : পালিয়েও পার পেলেন না এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ ওরফে কৃষ্ণপদ বাগ। ওড়িশা থেকে গুরুতর আহত অবস্থায় ভানুকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতার করা হয়েছে ভানুর ছেলে ও তার ভাগ্নেকেও। তাদের এগরায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হচ্ছে। ভানুকে ওড়িশা পুলিশের নজরদারিতে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
বিস্ফোরণের পরই অগ্নিদগ্ধ অবস্থায় বাইকে চেপে ওড়িশা চম্পট দিয়েছিলেন ভানু।খবর পেতেই পুলিশও ওড়িশায় ভানুকে গ্রেফতারের উদ্দেশে রওনা দেয়। এরপর বুধবার মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাঁর খোঁজ শুরু করে রাজ্য় পুলিশ ও সিআইডি। ওড়িশায় পৌঁছে যায় পুলিশের টিমও।বুধবার মাঝরাতে খবর মেলে কটকের এক হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ ভানু।ওড়িশা পুলিশকে সঙ্গে নিয়ে হাসপাতালে যায় সিআইডি ও রাজ্য পুলিশ। এবং বিস্ফোরণের ৪৮ ঘণ্টার মধ্যেই সিআইডি গ্রেফতার করে বেআইনি বাজি কারখানার মালিক তথা এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগ এবং তাঁর ছেলে ও ভাগ্নে। আপাতত হাসপাতালেই ভানুকে নজরবন্দি করে রাখা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…