এসির গ্যাস ভরার সময় সেনার গাড়িতে বিস্ফোরণ! শিলিগুড়িতে আহত এক জওয়ান সহ ৪

খবর লাইভ : গ্যারাজে গাড়ির কাজ চলাকালীন আচমকাই সেনাবাহিনীর একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। বুধবার দুপুরে শিলিগুড়ির গ্যারাজে এসির গাড়িতে গ্যাস ভরার সময় আচমকা বিস্ফোরণে জখম হলেন চার জন। শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি পাড়ার ঘটনা। আহতদের ইতিমধ্যে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন একটি গ্যারাজে সেনা আধিকারিকের গাড়িটিতে এসির কাজ চলছিল। আর সেইসময় গাড়ির এসিতে গ্যাস ভরার সময় ভয়ানক বিস্ফোরণ হয়। গাড়িটিতে কাজ করছিলেন তিন গ্যারাজ কর্মী। আর বিস্ফোরণের জেরে তাঁরা রাস্তার ওপর ছিটকে পড়েন। বিস্ফোরণে গুরুতর জখম হন চার জন। আহতদের নাম সাহেব বিশ্বাস, সঞ্জয় সরকার এবং চিত্ত বিশ্বাস। দুর্ঘটনায় জখম হয়েছেন এক সেনা কর্মীও। শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর মানিক দের কথায়, এসির গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটেছে। এই দোকানের মালিককে আগে একাধিক বার বলেছি লোকালয় থেকে দোকান সরানোর জন্য। কিন্তু, তার পরেও এখানেই গ্যারাজ চালাচ্ছে তারা। এখানে সেনার গাড়ি দাঁড়িয়ে ছিল। হঠাৎ বিকট আওয়াজ হয়।

তবে বুধবার জনবহুল এলাকায় এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। গ্যারাজের আশপাশে প্রচুর আবাসন রয়েছে। সকলেই আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আহত গ্যারেজ কর্মীদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করে। তবে এদিন দুর্ঘটনার পর দেখা যায় বিস্ফোরণে গাড়িটির যন্ত্রাংশ টুকরো টুকরো হয়ে ছিটকে গিয়েছে। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও সেনাবাহিনীর তরফ থেকেও আলাদাভাবে এই ঘটনার বিষয়ে খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago