খবর লাইভ : নিয়োগ দুর্নীতির তদন্তে একের পর গ্রেফতার। এবার চার্জশিট পেশ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসএসসির নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার বিষয়ে সেখানে চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছে সিবিআই। বুধবার নিয়োগ মামলার একটি অতিরিক্ত চার্জশিট পেশ করে তারা জানায়, ওই ফ্ল্যাটটি শান্তিপ্রসাদ কিনেছিলেন তাঁরই স্ত্রীর বান্ধবীর নামে!
সিবিআই চার্জশিট অনুযায়ী, নিজের ফ্ল্যাটের উল্টোদিকের কমপ্লেক্সেই স্ত্রীর বান্ধবীর নামে একটি ফ্ল্যাট কিনেছিলেন শান্তিপ্রসাদ। মাস কয়েক আগে সেখানে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এদিন, সিবিআইয়ের বিশেষ আদালতে শুনানি ছিল। নিয়োগ দুর্নীতির ২টি মামলায় শান্তিপ্রসাদ-সহ ৬জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সার্ভে পার্কে শান্তিপ্রসাদের ওই বেনামী ফ্ল্যাটে মার্চ মাসে এই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে লক্ষ লক্ষ নগদ টাকা এবং দেড় কেজি সোনা উদ্ধার হয়। দেড় হাজার নামের একটি তালিকা পাওয়া গিয়েছিল বলে দাবি সিবিআইয়ের। চার্জশিটে সিবিআই জানায়, স্ত্রীর বান্ধবীর নামে ওই ফ্ল্যাটটি ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন শান্তিপ্রসাদ।
এদিন এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় চার্জশিট পেশ করে আদালতে। এই নিয়ে ২ দিনে ৩টি মামলায় চার্জশিট দিল সিবিআই। ভারতীয় দণ্ডবিধির ৭ নম্বর ধারা ছাড়াও ৪২০, ১২০বি, ৪০৯ ধারায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, আব্দুল খালেক, শান্তিপ্রসাদ-সহ ৬জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…