বড় চমক মোহনবাগানের, সবুজ-মেরুন ক্লাবে আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ

খবর লাইভ : বড় চমক। কলকাতা ফুটবলপ্রেমীদের বড় চমক দিতে চলেছে মোহনবাগান। আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবে আসতে চলেছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এমনটাই জানান হল মোহনবাগানের পক্ষ থেকে। মারাদোনার পর আরও এক আর্জেন্তাইন ফুটবল তারকা পা রাখতে চলেছে সবুজ-মেরুন ক্লাবে।

মার্টিনেজের কলকাতা সফর নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। শহরের এক ক্রীড়া উদ্যোগপতি দীর্ঘদিন ধরেই আর্জেন্তাইন এই বিশ্বকাপারজয়ী গোলরক্ষককে কলকাতায় আনার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। অবশেষে কিছুদিন আগে মার্টিনেজের তরফে কলকাতায় আসার সবুজ সংকেত মেলে। সূত্রের খবর, জুলাই মাসের শুরুর দিকে কলকাতায় আসবেন মার্টিনেজ। মোহনবাগান ক্লাবে যাওয়া ছাড়াও একটি প্রদর্শনী ম্যাচে হাজির থাকা এবং আরও কিছু কর্মসূচি রয়েছে তাঁর। তবে মোহনবাগানে এসে মার্টিনেজ কী করবেন, তা এখনও স্পষ্ট নয়। মোহনবাগানের তরফে আগামী দিনে পুরো কর্মসূচির ব্যাপারে জানানো হবে। তবে সূত্রের খবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য বিশেষ জার্সি আনবেন মার্টিনেজ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago