খবর লাইভ : নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত লিঙ্কম্যান প্রসন্ন রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বাড়ির দলিল সংক্রান্ত নথি। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। তৃণমূলের অভিযোগ, কেন কেন্দ্রের এজেন্সি দিলীপ ঘোষকে ডেকে জেরা করছে না? প্রসন্নর সঙ্গে কীসের সম্পর্ক দিলীপ ঘোষের?
বেশ কয়েক মাস কেটে যাওয়ার এবার সেই রহস্যের জট কাটালেন খোদ প্রসন্ন রায়। আদালতে দাঁড়িয়ে প্রসন্ন জানালেন, তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া দিলীপের ওই দলিল আসলে সার্টিফায়েড কপি, অরজিনাল নয়। তিনি আরও জানিয়েছেন, দিলীপবাবু মজুমদার অ্যান্ড অ্যাসোসিয়েটসের থেকে ওই সম্পত্তি কিনেছিলেন। সেই সম্পত্তির মিউটেশন করার জন্য দলিলের সার্টিফায়েড কপি তুলেছিলেন প্রসন্ন। সোমবার সে কথা প্রসন্ন নিজেই জানালেন আদালতে। এর সঙ্গে কোনও আর্থিক লেনদেনের বিষয় জড়িত নয়।
উল্লেখ্য, প্রসন্নের গ্রেফতারির পর তাঁর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের তল্লাশি অভিযানের সময়েই দিলীপ ঘোষের দলিলের ওই নথি পাওয়া গিয়েছিল। সেটা সিজার লিস্টে নথিভুক্ত করে আদালতে জমা দেওয়া হয়। তারপর থেকেই দানা বাঁধতে থাকে রহস্য।
তবে দিলীপ ঘোষ অবশ্য একবারও ওই দলিলের কথা অস্বীকার করেননি। তাঁরও দাবি ছিল, যে দলিলটি পাওয়া গিয়েছে প্রসন্নর বাড়িতে সেটি আসল দলিল নয়, সেটি দলিলের একটি প্রতিলিপি। বলেছিলেন, অরিজিনাল কপি তাঁর ব্যাঙ্কে রাখা আছে এবং দলিলের একটি কপি প্রসন্নকে দিয়েছিলেন। দিলীপ ঘোষের দাবি ছিল, যে সোসাইটির জমি তিনি কিনেছিলেন, সেই সময় ওই সোসাইটির প্রধান ছিল প্রসন্ন। তাই দিলীপ ঘোষও মিটারের নাম বদলের জন্য প্রসন্নের কাছেই গিয়েছিলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…