১০০ কোটি টাকার মানহানি মামলায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে তলব আদালতে

খবর লাইভ : ১০০ কোটি টাকার মানহানি মামলায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে সোমবার তলব করল পাঞ্জাবের সাঙরুরের আদালত। কর্নাটকে কংগ্রেস ক্ষমতায় এলে বজরং দলকে নিষিদ্ধ করা হবে— নির্বাচনী ইস্তাহারে এমনটাই জানিয়েছিল কংগ্রেস। শনিবার কর্নাটক বিধানসভা নির্বাচনে ১৩৫টি আসনে জিতে সে রাজ্য দখল করেছে কংগ্রেস। এর মধ্যেই ওই ইস্তাহার নিয়ে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন বজরং দল হিন্দুস্তান নামে একটি সংগঠনের সভাপতি হীতেশ ভরদ্বাজ। সেই মামলায় সোমবার খাড়্গেকে তলব করল আদালত।

কী বলা হয়েছিল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে? উল্লেখ করা হয়েছিল, ‘‘ধর্ম, জাতের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো ব্যক্তি এবং সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে বদ্ধপরিকর কংগ্রেস।’’ এই প্রসঙ্গেই বজরং দল, পিএফআইয়ের মতো সংগঠনগুলিকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল ইস্তাহারে।ইস্তাহারের প্রতিশ্রুতি ব্যাখ্যা করে কংগ্রেস সভাপতি বলেছিলেন, ‘‘কংগ্রেস জাতি এবং ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো ব্যক্তি এবং সংগঠনগুলির বিরুদ্ধে দৃঢ় এবং নির্ণায়ক পদক্ষেপ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’’

শনিবার বিরাট ব্যবধানে জিতে কর্নাটক দখল করেছে কংগ্রেস। কর্নাটকে নতুন সরকার গঠনের আগেই কংগ্রেসের ইস্তাহার নিয়ে আদালতে গেল ওই সংগঠন। সেই মামলায় খাড়্গেকে তলব এই পর্বে নতুন মাত্রা যোগ করল।
বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দল হিন্দু চরমপন্থী সংগঠন হিসাবেই পরিচিত। অতীতেও তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর সাধারণ সম্পাদক মিলিন্দ পরান্দে কংগ্রেসের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন। পরান্দে বলেছেন, “হিন্দুদের প্রতি বিদ্বেষ থেকে যদি বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করে হয়, তবে উপযুক্ত পদক্ষেপ করা হবে।” বজরং দল নিষিদ্ধ হওয়ার ভয় পায় না বলেও দাবি করেন তিনি। কংগ্রেসের ইস্তাহারের বিরুদ্ধে আগেই সুর চড়িয়েছিল বিজেপি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago