ইংল্যান্ডের মাটিতে যৌথ মহড়া, ‘জয় বজরংবলি’ স্লোগান ভারতীয় সেনার

খবর লাইভ : ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে ‘জয় বজরংবলি’ স্লোগান দিলো ভারতীয় সেনা। বৃহস্পতিবার ইংল্যান্ড ও ভারতীয় সেনার যৌথ মহড়ার এমনই ভিডিও প্রকাশ্যে এসেছে। মহড়া চলাকালীন এই স্লোগান দেন বিহার রেজিমেন্টের সদস্যরা।

গত সাত বছর ধরে যৌথ মহড়ায় অংশ নেয় ভারত ও ব্রিটেন দুই দেশের সেনা। ২০২৩ সালের যৌথ মহড়া চলছে ব্রিটেনের স্যালিসবারি প্লেইনসে দু’সপ্তাহ আগে। এই মহরায় অংশ নিয়েছে বিহার রেজিমেন্টের ষষ্ঠ ব্যাটেলিয়ান। অন্যদিকে ব্রিটেনের তরফে দুটি ব্যাটালিয়নকে এই মহড়ায় পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছে রয়েল গোর্খার রাইফেলস। বৃহস্পতিবার মহড়ার শেষ দিনে প্রথা মাফিক সমস্ত কসরত শেষ করার পর স্লোগান দিতে দেখা যায় ভারতীয় জওয়ানদের। প্রথমে আকাশের দিকে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়ে, দৃপ্ত কণ্ঠে ‘ভারত মাতা কি জয়’ বলে ওঠেন তাঁরা। তারপরেই বিহার রেজিমেন্টের জওয়ানদের গলায় শোনা যায় ‘জয় বজরংবলি’ স্লোগান।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবর মাসে উত্তরাখণ্ডের চৌবাটিয়ায় আয়োজিত হয়েছিল ভারত ও ব্রিটেন সেনার যৌথ মহড়া। এ বছর তা হচ্ছে ব্রিটেনে। ভারতীয় সেনার বিহার রেজিমেন্ট ও ব্রিটেনের রয়্যাল গোর্খা রাইফেলসের জওয়ানরা অংশ নিয়েছে এই মহড়ায়। ভারতীয় বায়ুসেনার সি-১৯ যুদ্ধবিমানে করে অস্ত্রসস্ত্র এবং মহড়ার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ২৬ এপ্রিল ব্রিটেনে গিয়েছে ভারতীয় সেনার জওয়ানরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago