খবর লাইভ : প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল। সিবিএসই সূত্রে জানানো হয়েছে, এবারের পরীক্ষার্থীদের পাশের হার ৮৭.৩৩ শতংশ। তবে এবারে সিবিএসই-র তরফে কোনও মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে কতজন পরীক্ষার্থী পাশ করেছেন, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়। এবারে মোট ১৬ লক্ষ ৯৬ হাজার ৭৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৮৭.৩৩ শতাংশ পড়ুয়া পরীক্ষায় পাশ করেছে।
কোথায় রেজাল্ট দেখবে?
ফল ঘোষণার পরই অফিসিয়াল ওয়েবসাইট results.cbse.nic.in এবং cbseresuts.nic.in সহ cbse.gov.in-তে পরীক্ষার্থীরা নম্বর দেখতে এবং ডাউনলোড করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও DigiLocker এর মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবে রেজাল্ট। আবার SMS ও UMANG অ্যাপ ব্যবহার করেও জানা যাবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…