খবর লাইভ : শীর্ষ আদালতে বড়সড় ধাক্কা খেল উদ্ধব থ্যাকারে শিবির। মহারাষ্ট্রে বহাল শিন্ডে সরকার, আজ, বৃহস্পতিবার এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্র রাজনৈতিক সংকট সংক্রান্ত মামলায় রায় শোনার পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চের নির্দেশ, মহারাষ্ট্র সরকারের পুর্ববর্তী স্থিতি ফিরিয়ে আনা আর সম্ভব নয়। পুরো প্রক্রিয়াটিই সাংবিধানিক পদ্ধতিতে হয়েছে। তাই আপাতত একনাথ শিন্ডেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকবেন।
আরও পড়ুন : হাওড়া-রিষড়া-ডালখোলা কাণ্ডে ৬ মামলা দায়ের এনআইএর
যদি উদ্ধব থ্যাকারে নিজে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা না দিয়ে ফ্লোর টেস্টে অংশ নিতেন তাহলে আজ পরিস্থিতি আলাদা হতে পারত। কিন্তু এখন আর কিছু করা সম্ভব নয় বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
তবে যদি উদ্ধব থ্যাকারে নিজে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা না দিয়ে ফ্লোর টেস্টে অংশ নিতেন তাহলে আজ পরিস্থিতি আলাদা হতে পারত। কিন্তু এখন আর কিছু করা সম্ভব নয় বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।সরকারের বৈধতার পক্ষে রায় দিলেও পুরো ঘটনায় রাজ্যপালের ভূমিকার কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। শীর্ষ আদালত জানায়, রাজ্যপালের কোনওভাবেই সরাসরি রাজনৈতিক বিষয়ে মাথা ঢোকানো উচিৎ নয়। উদ্ধব থ্যাকারের কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই, এই সংক্রান্ত কোনও আলোচনা হওয়ার আগেই ফ্লোর টেস্টের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত সংবিধান সম্মত নয় বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…