চেন্নাইয়ের বিরুদ্ধে  লজ্জার নজির ওয়ার্নারের

খবর লাইভ : এখনও পযর্ন্ত টি-২০ ক্রিকেটে ৩৫৩টি ম্যাচ খেলেছেন ওয়ার্নার। আর চেন্নাই ম‍্যাচে শূন‍্য রান করতেই ২৩টি ম্যাচে শূন্য রান করলেন তিনি।

এ যেন গোদের ওপর বিষফোঁড়া। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না দিল্লি ক‍্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। একেই তো চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৭ রানে ম‍্যাচ হার। তারওপর আবার লজার নজির। যা হয়তো চাইছিলেন না ওয়ার্নার নিজেই। বুধবার চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে শূন‍্য রানে আউট হন দিল্লি অধিনায়ক। আর শূন‍্য রানে আউট হতেই লজ্জার নজির গড়েন ওয়ার্নার। টি-২০ ক্রিকেটে ২৩ টি ম‍্যাচে শূন‍্য রানে আউট হন তিনি। এক্ষেত্রে তিনি ছুয়ে ফেললেন ফ‍্যাফ ডুপ্লেসি, তিলকরত্নে দিলশান এবং গিবসদের।

এখনও পযর্ন্ত টি-২০ ক্রিকেটে ৩৫৩টি ম্যাচ খেলেছেন ওয়ার্নার। আর চেন্নাই ম‍্যাচে শূন‍্য রান করতেই ২৩টি ম্যাচে শূন্য রান করলেন তিনি। তবে টি-২০-তে সবচেয়ে বেশি বার শূন্য করেছেন রশিদ খান এবং সুনীল নারীন। দু’জনেই এখনও পযর্ন্ত করেছেন ৩৯ বার। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে শূন‍্য করতেই আইপিএলে এখনও পযর্ন্ত ১১ বার শূন্য রানে আউট হলেন ওয়ার্নার। এই টুর্নামেন্টে খেলা বিদেশি ক্রিকেটারদের মধ্যে বেশি বার শূন‍্য রানে আউট হওয়ার শীর্ষে রয়েছেন সুনীল নারীন।

বুধবার চেন্নাইয়ের মাঠে ধোনিদের কাছে ২৭ রানে হারে দিল্লি। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৬৭ রান করে সিএসকে। জবাবে ব‍্যাট করতে নেমে ১৪০ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago