কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম

খবর লাইভ : কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ রাজ্যপাল সিভি আনন্দ বোস বিচারপতি টি এস শিবজ্ঞানমকে শপথ বাক্য পাঠ করান। এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এছাড়াও যোগ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আসিট্যান্ট সলিসিটর জেনারেল ও বার অ্যাস্যোসিয়েশনের সদস্যরাআরও পড়ুন
বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন বিচারপতি শিবজ্ঞানম।

আরও পড়ুন : মাত্র ১৬৮ রানের টার্গেট তবু চেন্নাইয়ের কাছে  ২৭ রানে হারল দিল্লি

চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বি.এসসি করেন তিনি। পরে মাদ্রাজ ল’ কলেজ থেকে বি.এল উত্তীর্ণ হন। ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে বার কাউন্সিল অব তামিলনাড়ুতে সদস্য হন তিনি। ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল জাজ হিসেবে নিযুক্ত হন। পরে ২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হন। ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে আসেন। স্টারলাইট প্লান্ট, চিদম্বরমের আয়কর সংক্রান্ত মামলা সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় বিচারপতির ভূমিকায় ছিলে তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago