খবর লাইভ : চলতি মাসের ১৯ মে, শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের ফল প্রকাশিত হবে।এ বছর পরীক্ষার আড়াই মাসের মাথায় ফলপ্রকাশ হচ্ছে মাধ্যমিকের। ৪ মার্চ শেষ হয় ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা। বেলা ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্মতারিখ দিলেই জানা যাবে ফল।
বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করে এ কথা জানান। টুইটে তিনি লেখেন, আগামী ১৯ মে সকাল ১০টায় মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করা হবে। তারপর দুপুর ১২টায় পর্ষদের ওয়েবসাইটে মাধ্যমিকের ফল দেখা যাবে।
রবীন্দ্র জয়ন্তীর দিনই শিক্ষামন্ত্রী ব্রাত্য জানিয়ে দিয়েছিলেন, সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই ফলপ্রকাশ করে দিতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, মে মাসে ফলপ্রকাশ করা হবে। সেই অনুযায়ী ১৯ মে ফল প্রকাশিত হতে চলেছে। জানা গিয়েছে, ফলপ্রকাশের জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার, তার সবই নেওয়া হয়ে গিয়েছে পর্ষদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…