অনুব্রত কন্যা হলে, কেন গ্রেফতার নয় অমিত শাহের ছেলে? বীরভূমে প্রশ্ন অভিষেকের

খবর লাইভ : অমিত শাহের ছেলেরও ৮০ হাজার গুণ সম্পত্তি বেড়েছে! কেন তাঁকে গ্রেফতার করা হবে না। কেষ্ট গড়ে কার্যত সুকন্যা মণ্ডলের পাশে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার কর্মসূচি নিয়ে একের পর এক জেলাতে যাচ্ছেন তিনি।
আজ বীরভূমে পৌঁছন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অনুব্রতহীন বীরভুম তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে এই জেলার দায়িত্ব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে অভিষেকের বীরভূম সফর খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর সেখান থেকেই অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বীরভূমের মুরারইয়ে দাঁড়িয়ে তিনি বলেন, বাবুরা সব গরু চোর ধরতে বেরিয়েছে।
কিন্তু ইডি বলছে বিএসএফের প্রত্যক্ষ মদতেই গরু পাচার চলত। আর এই বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে বলেও দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি বলেন, এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল। আমি কাউকে আড়াল করব না! কিন্তু সুকন্যা মণ্ডলের সম্পত্তি ১৫০ গুণ বেড়েছে বলে গ্রেফতার করেছে। আর অমিত শাহের ছেলেরও তো ৮০ হাজার গুণ সম্পত্তি বেড়েছে। তাহলে তাঁকে গ্রেফতার করা হবে না? প্রশ্ন ডায়মন্ডহারবারের সাংসদের।

এই প্রসঙ্গে বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা, বিএসএফ গরুপাচারের টাকা অমিত শাহের ছেলের কাছে যাচ্ছে না তো! তবে এই প্রসঙ্গে কে কথা বলবে? কে প্রশ্ন তুলবে বলে দাবি তৃণমূল নেতার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় ডায়মন্ডহারবারের সাংসদকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বিজেপির দাবি, রোদে রোদে ঘুরে মাথা খারাপ হয়ে গিয়েছে। সুকন্যা মণ্ডলের সঙ্গে গরু পাচারের যোগসাজশ পাওয়া গিয়েছে। একাধিক লিঙ্ক তদন্তকারীরা পেয়েছেন। কিন্তু কীভাবে জয় শাহের লিঙ্ক অভিষেক আনলেন তা নিয়ে প্রশ্ন বঙ্গ বিজেপি নেতার।চোরে চোরে মাসতুতো ভাই বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বাম নেতৃত্বও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago