বিবাদী বাগ চত্বরে বহুতলে আগুন

খবর লাইভ :  বুধবার সকাল ১০টা নাগাদ বিবাদী বাগ চত্বরে টেলিফোন ভবনের কাছেই একটি বহুতলে আগুন লেগে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। যে বহুতলে ওই আগুন লেগেছে সেটির নাম শরাফ হাউস। তার ভিতরে রয়েছে বেশ কিছু অফিস। এর মধ্যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দফতরও। অনুমান, ওই ব্যাঙ্কের ক্যান্টিন থেকেই আগুন লেগেছে। কারণ আগুন লাগার আগে সেখান থেকে একটি জোরে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তার পরেই আগুন ছড়িয়ে পড়ে শরাফ হাউসের উপরের বেশ কয়েকটি তলে।

আরও পড়ুন : অনুব্রত কন্যা হলে, কেন গ্রেফতার নয় অমিত শাহের ছেলে? বীরভূমে প্রশ্ন অভিষেকের

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। অন্তত দশটি ইঞ্জিন কাজ করছে ঘটনাস্থলে। কিন্তু নীচে দাঁড়িয়ে হোস পাইপের জল উপর পর্যন্ত না পৌঁছানোয় আগুন নেভাতে সমস্যা হচ্ছে বলে দমকলবাহিনী সূত্রে খবর। এলাকায় পৌঁছেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, ‘‘ওই বহুতলের ভিতরে কেউ আটকে নেই। তবে একজন রক্ষীর সামান্য জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’’ একই সঙ্গে কমিশনার জানিয়েছেন, ওই আগুন যাতে আশপাশের বহুতলগুলিতে ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা করা হচ্ছে।
ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর। রাজ্যপালকে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলতে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago