কসবায় নার্সিংহোমের লিফট ছিঁড়ে মহিলা চিকিৎসকের মৃত্যু!

খবর লাইভ : কসবায় নার্সিংহোমের লিফট ছিঁড়ে বড় দুর্ঘটনর মুখে পড়েছিলেন চিকিৎসক দম্পতি। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন চলছিল উভয়েরই। কিন্তু শেষরক্ষা হল না। গভীর রাতেই মৃত্যু হল ডাক্তার চৈতালী মিত্র-র। তাঁর স্বামী অনির্বাণ মিত্রর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে খবর হাসপাতাল সূত্রে। এখনও চিকিৎসা চলছে তাঁর। সোমবারের এই দুর্ঘটনায় নার্সিংহোমের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

ডাক্তার অনির্বাণ মিত্র ও চৈতালি মিত্র। কসবার রাজডাঙায় একটি নার্সিংহোমের মালিক ছিলেন এই চিকিৎসক দম্পতি। সোমবার দুপুরে নার্সিংহোমের লিফট ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। লিফটে করে নামার সময় আচমকাই লিফট ছিঁড়ে পড়ে। গুরুতর আহত হন চিকিৎসক দম্পতি। তাঁদের বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত ২ টো নাগাদ মৃত্যু হয় আহত ডাক্তার চৈতালি মিত্রর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ডাক্তার অনির্বাণ মিত্র।
ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই সোমবার লিফট ছিঁড়ে পড়েছিল। তবে কী পরিস্থিতি ছিল লিফট, কেনই বা ত্রুটি হল যার জেরে মৃত্যু পর্যন্ত ঘটে গেল – সেসব খতিয়ে দেখা হচ্ছে। এদিকে চিকিৎসক চৈতালি মিত্রর মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার ও আত্মীয়রা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago