খবর লাইভ : প্রাথমিকে নিয়োগ মামলায় নয়া মোড়। ইডির চার্জশিটে এ বার উঠে এল পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ আরও এক এজেন্টের নাম।চার্জশিটে ইডি জানিয়েছে, সন্তু গঙ্গোপাধ্যায় নামে ওই এজেন্টের বাড়ি বেহালায়।তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’। ইডির দাবি, এই সন্তুর কাছে বিভিন্ন সময়ে জমা পড়েছে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা। এমনটাই দাবি ইডির চার্জশিটে।বেহালার ওই এজেন্ট এর কথা ইডির জেরায় জানিয়েছেন আর এক অভিযুক্ত বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। আবার হুগলির প্রোমোটার অয়ন শীলকে জেরা করেও সন্তুর নাম জানতে পেরেছে ইডি।
শান্তনু জানিয়েছেন, ২০১২ এবং ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের থেকে চাকরি দেওয়ার নামে প্রচুর পরিমাণে অর্থ তুলেছিলেন অয়ন। সেই টাকা তিনি হুগলির বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ এবং সন্তুকে দিয়েছিলেন। অয়ন এবং পার্থের মধ্যে তাঁরা সেতু হিসাবে কাজ করতেন। পৌঁছে দিতেন চাকরিপ্রার্থীদের অর্থ।
সোমবার নগর দায়রা আদালতে শান্তনু, অয়ন-সহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। সেই চার্জশিটে শান্তনুর বয়ানের পাশাপাশি অয়নের বক্তব্যও আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেরায় ইডির কাছে অয়ন স্বীকার করেছে, ২০১২ এবং ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের থেকে নিয়োগের মূল্য বাবদ ৪৫ কোটি টাকা তাঁকে দিয়েছিলেন বিভিন্ন জেলার এজেন্টরা। এর মধ্যে ২৬ কোটি ৩০ লক্ষ টাকা অয়ন দিয়েছিলেন বেহালার সন্তুকে। কুন্তলই তাঁকে বলেছিলেন ওই টাকা সন্তুকে দিতে। অয়ন জানিয়েছেন, এ ছাড়াও ৬০ লক্ষ টাকা তিনি দিয়েছিলেন কুন্তলকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…