খবর লাইভ : আজ ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফে যেতে গেলে এই ম্যাচ জিততেই হবে কেকেআরকে। চলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে পারফরম্যান্সে ধারাবাহিকতা রাখেন বরুণ চক্রবর্তী। পাঞ্জাবের বিরুদ্ধে জয় লক্ষ্য তাদের। তবে তার আগে মজার কথা বললেন বরুণ। জানেন কি কলকাতার খাবার কলকাতার সমর্থকদের মনে ধরেছে বরুণের। বিশেষ করে কলকাতার লুচি ঘুগনিতে বোল্ড বরুণ চক্রবর্তী। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।
বরুণ বলেন,” কলকাতাকে যত দেখি ততই ভালো লাগে। আমি এখানকার লুচি আর ঘুগনি পছন্দ করি। আমি চেন্নাইয়ের ছেলে তাই আগে কখনও লুচি খাইনি। সুযোগ পেলেই এখন লুচি আর ঘুগনি খাই।”
এর পাশাপাশি সমর্থকদের কথা বলতেও ভুললেন বরুণ। সমর্থকদের কথা বলতে গিয়ে বরুণ বলেন,”ইডেন গার্ডেন্সে সমর্থকদের ভিড় দেখে আমি সত্যি অবাক। আমি এর আগেও আমার সতীর্থদের কাছ থেকে ইডেনে ভিড়ের কথা শুনেছি। এমন উন্মাদনা পৃথিবীর আর কোনও স্টেডিয়ামে দেখা যায় না। এটা একমাত্র কলকাতাতেই সম্ভব। “
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…