বিচারপতি বদলেও স্বস্তি নেই অভিষেকের, নিয়োগ দুর্নীতি মামলায় পার্টি করার নির্দেশ বিচারপতি সিনহার

খবর লাইভ : ‘তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায় ? ’ জানতে চাইলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।‘তদন্তকারী সংস্থা যে কোনও কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে, এতে অসুবিধা কীসের ? তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়?’ প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ।

আরও পড়ুনঃ কলকাতার লুচি-ঘুগনিতে বোল্ড বরুণ চক্রবর্তী

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত ২টি মামলা গিয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে । সৌমেন নন্দী, রমেশ মাহাতোর মামলা গিয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।সেই মামলার শুনানিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতে তাঁকে তদন্তে সহযোগিতা করার বার্তা দিয়ে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আদালতে ওঠা ও তাঁকে প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরা করার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বার্তা নিয়ে দিনকয়েক আগেই বিস্তর টানাপোড়েন চলেছে। জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্তও। এরপরই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাইকোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুটি মামলায় বিচারের ভার ন্যস্ত করহে বিচারপতি সিনহার বেঞ্চে।
গত ১৩ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআই, ইডি-র। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। যার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে প্রথমে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। পরে মামলাগুলি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago