কেরলে ভয়াবহ নৌকাডুবিতে মৃতের সংখ্যা ২২; টুইটে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

খবর লাইভ : কেরলে নৌকাডুবিতে ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ৭ জন ভর্তি রয়েছে। স্বভাবতই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

কেরলের মালাপ্পুরমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র থুভাল থিরাম। রবিবার সন্ধ্যায় সেখানেই একটি জলাশয়ে হাউসবোটে রাত কাটাচ্ছিলেন পর্যটকেরা। ওই হাউসবোটে মোট ৪০ জন ছিলেন। আচমকাই হাউসবোটটি উল্টে যায়। সন্ধ্যা ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। দ্রুত উদ্ধারকাজে হাত লাগায় তারা।গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ।
কেরলের মন্ত্রী ভি আবদুরাহিমান জানিয়েছেন মৃতদের মধ্যে অধিকাংশই শিশু রয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া, দুর্ঘটনাগ্রস্ত হাউসবোটটির নীচে অনেকে আটকে রয়েছেন বলে অনুমান উদ্ধারকারীদের। তাঁদের উদ্ধার চেষ্টা চলছে।
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। তিনি মালাপ্পুরমের জেলাশাসককে বিপর্যয় মোকাবিলাবাহিনীর সঙ্গে সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন। সোমবার সকালের সরকারি কর্মসূচি বাতিল করে সকালেই দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। সেই সঙ্গে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago